ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের জাজিরা থানার ওসিকে প্রাণনাশের হুমকি

শরীয়তপুর জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দিয়েছে তেঁজগাও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালী।

শুক্রবার ৩ অক্টোবর দুপুরে একটি বিদেশী নাম্বার থেকে তাকে ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছকে প্রাণ নাশের হুমকি দেন তিনি। এ ঘটনায় জাজিরা থানার ওসি একটি জিডি করেছেন।

জাজিরা থানার ওসি ও জিডি সুত্রে জানা যায়,গত ২৮শে সেপ্টেম্বর ২০২৫ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইনশৃংখলা অবনতির জন্য তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান যুবলীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করে। তারই ধারাবাহিকতায় গত ২৯শে সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বৃক্ষ রোপন কর্মসূচী পালন ও মিছিল করে থানা এলাকায় গোপন মহড়া প্রদান করেদ। পরবর্তীতে পুলিশী অভিযানের প্রেক্ষিতে কুন্ডেরচরের ফিরোজ খান এর বাড়ীতে গিয়ে অবস্থান করে। উক্ত সংবাদের প্রেক্ষিতে নড়িয়া সার্কেল এসপি নেতৃত্বে অভিযান চালালে মাইকে ঘোষনা দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা করার চেষ্টা করে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় একটি মামলা হয়, যার এজাহারনামীয় ০২ নং আসামী মিথুন ঢালী। উক্ত মামলার আসামী হওয়ার কারনে (আজ) শুক্রবার নিষিদ্ধ সংঘটন যুবলীগ নেতা মিঠুন ঢালী একটি বিদেশী নাম্বার দিয়ে অফিসার ইনচার্জ জাজিরা থানাকে এবং সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুছকে হত্যা করার হুমকি প্রদান করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা তথ্য সম্বলিত পোষ্ট করে নিষিদ্ধ সংঘটনের নেতাকর্মীদের কে উস্কানী দিচ্ছে।

জাজিরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপনের আয়োজন করা। পরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একটি গোপন জায়গায় পায়তারা করতে ছিলো। সেখানে একটি অভিযান জালালে পুলিশের ওপর তারা হামলা করার চেষ্টা করে। এ ঘটনায় একটি মামলা হলে, সে মামলায় তার নাম থাকায় মিথুন ঢালী ক্ষিপ্ত হয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমরা এ ঘটনায় বিচলিত নয়। আসামীদের ধরা অব্যহত থাকবে।