ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কখন কোথায় ঈদের জামাত

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সারা দেশে এক যোগে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় বৈঠকে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

এদিকে ঈদ উল ফিতরকে সামনে রেখে সারাদেশে সম্পন্ন হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি। রাজধানীতে জাতীয় ঈদ্গাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ, ধানমন্ডি ঈদ্গাহ জামে মসজিদ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

দিনাজপুর গোরএ শহীদ ময়দানে সকাল ৮টায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জের শোলাকিয়া, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দান, রাজশাহী শাহ মখদুম (র:) কেন্দ্রীয় মসজিদ, খুলনা টাউন হল মসজিদ, সিলেট শাহী মসজিদ,বরিশালের হেমায়েত উদ্দিন ঈদ্গাহ এবং রংপুর কালেক্টর মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।