ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ১৪ বছরের কিশোরী ৬ মাসের অন্তসত্ত্বা! মামাতো ভাই গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের ফলে এক কিশোরী (১৪) ৬ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ শনিবার সন্ধ্যায় ওই কিশোরীর মামাতো ভাই পারভেজ আহমেদকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত পারভেজ আহমেদ উপজেলার কালিয়াপাড়া ঘোনারচালা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

এরআগে সন্ধ্যা শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই কিশোরীর মা বাদী হয়ে কিশোরীর মামাতো ভাই পারভেজ আহমেদকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এদিন বিকেলে সখীপুরের একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রামের প্রতিবেদনে পাওয়ার পর পরিবারের লোকজন বিষয়টি টের পায়।

ওই কিশোরীর মা জানায়, মেয়েটি নানীর বাড়িতে থেকে কলা বাগানে শ্রমিকের কাজ করে। মাস ছয়েক আগে দশম শ্রেণীতে পড়ুয়া মামাতো ভাই পারভেজ বাড়িতে একা পেয়ে দিনদুপুরে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় পারভেজ।

তিন মাস পর থেকে মেয়েটি শরীরে পরিবর্তন বুঝতে পারলেও লোকলজ্জা ও ভয়ে কাউকে কিছু বলেননি। এক সপ্তাহ আগে শরীরে বড় রকমের পরিবর্তন দেখা দিলে মায়ের কাছে সব কিছু খুলে বলে।

এ বিষয় নিয়ে এলাকায় গোপনে সালিসি বৈঠক হলেও কোনো মীমাংসা না হওয়ায় মেয়ের মা আল্ট্রা প্রতিবেদন সহকারে শনিবার সন্ধ্যায় সখীপুর থানায় মামলা করেন।

তিনি আরো বলেন, ‘মেয়েটি নানীর বাড়িতে থাকার কারণে ওর খোঁজ খবর বেশি একটা নিতে পারিনি। এ কারণেই আমার বিষয়টা বুঝতে দেরি হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় ওই মেয়েটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে সন্ধ্যায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে পারভেজ আহমেদ নিজেকে নির্দোষ দাবি করেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে বিষয়টি পরিস্কার হওয়া যাবে।