ফের থমকে গেল বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফেসবুকে কোনো পোস্ট, ছবি এবং ভিডিও শেয়ার স্তব্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ফেসবুকে অ্যাকাউন্ট লগ-ইন করে ভিতরে ঢুকতে গেলে ফেসবুকের তরফে ‘ডাউন’ হয়ে যাওয়ার বিজ্ঞপ্তি দেখানো হয়।
রবিবার ৪ আগস্ট নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ ঘটে এই ঘটনা। ব্যবহারকারীদের মনে আশঙ্কা দেখা দেয়। তবে ফেসবুকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ব্যবহারকারীদের আশ্বস্ত করা হয়।
প্রসঙ্গত, গত জুন মাসেও একই ভাবে থমকে গিয়েছিল ফেসবুক। এ দিনের ঘটনার সব থেকে বেশি প্রভাব পড়ে আমেরিকা, জার্মানি, লন্ডন এবং ভারতেও।