ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা নার্সিং কলেজে সঞ্জীবনী – এর শুভ উদ্বোধন

গতকাল ১৪/১২/১৯ ইং তারিখ রোজ শনিবার ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট সংসদ- স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অরগানাইজেশন (SWO) এর উদ্যোগে সঞ্জীবনী নামক স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ- হালিমা আক্তার।

উদ্বোধন কালে তিনি বলেন- সঞ্জীবনী ঢানাক ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনকে গতিশীল করতে ঢানাক প্রশাসন থেকে ফান্ডিং এর ব্যাবস্থা করা হবে। সংগঠনের উদ্বোধন কালে সঞ্জীবনীর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন- রক্তদান একটি সেবামূলক কাজ।

আমরা নার্সিং শিক্ষার্থীরা এই সেবামূলক কাজকে যাতে দ্রুত সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারি তাই এই উদ্যোগ। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন- শের-ই-বাংলা নার্সিং কলেজের অধ্যক্ষ জনাব সুরাইয়া বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সভাপতি (ঢামেকহা)- কামাল পাটোয়ারী,

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) এর সাধারন সম্পাদক- আনোয়ার হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন কুমার রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ ও ঢাকা নার্সিং কলেজের সাধারন শিক্ষার্থীরা।