ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রংপুর জেলা পুলিশের উদ্যোগে চৌদ্দ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে । মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার পুলিশ লাইন্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরে চৌদ্দ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ফুলের তোরা ও শুভেচ্ছা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম (বার) ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর। জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার রংপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব, আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, রংপুর, জনাব, ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ অারিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল রংপুর, জনাব মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল, রংপুর এবং জনাব, মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার “সি-সার্কেল” রংপুরসহ পুলিশ কর্মকর্তাগণ।

এসময় এ চৌদ্দ জন মুক্তিয়োদ্ধা পুলিশ সদস্যদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।