মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে ১৩ জন সহ-সভাপতিসহ বিভিন্ন পদের নেতা রয়েছেন। এছাড়া, আরেকটি বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আরও ১১ কেন্দ্রীয় নেতার অনুরোধে তাদের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এর আগে বিভিন্ন অভিযোগে, গত ২৯ মে ১৯ জনকে অব্যাহতি দেন, তখনকার সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পরে বিতর্কিত নানা কর্মকাণ্ডের জেরে, গত ১৪ সেপ্টেম্বর, শোভন ও রাব্বানীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। অর্থাৎ মোট ৩২ জনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
স্বেচ্ছায় অব্যাহতির আবেদনের ভিত্তিতে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন- সহসভাপতি এস এম তৌফিকিল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বিএম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান, এস এম হাসান আতিক, স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌস, উপ স্বাস্থ্য সম্পাদক রাতুল শিকদার, শাফিউল সাজিব, উপপ্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন, উপপাঠাগার সম্পাদক রুশী চৌধুরী, সহসম্পাদক আঞ্জুমানারা অনু৷ তাদের বিরুদ্ধে, মাদক, বিবাহিত, ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্তসহ সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত অভিযোগ ছিল।
অভিযোগের ভিত্তিতে অব্যাহতি পাওয়া ২১ ছাত্রলীগ নেতা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তানজিল ভূঁইয়া তানভির, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাদিক খান, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আবু সাঈদ, রুহুল আমিন, রাকিব উদ্দিন, সোহেল রানা, ইসমাইল হোসেন তপু। দফতর সম্পাদক আহসান হাবীব, ধর্ম বিষয়ক সম্পাদক তাজ উদ্দীন, উপদফতর সম্পাদক মমিন শাহরিয়ার ও মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী, উপসাংস্কৃতিক সম্পাদক বি এম লিপি আক্তার ও আফরিন লাবনী, সহসম্পাদক সামিয়া সরকার ও রনি চৌধুরী।
তাদের মধ্যে সহসভাপতি তানজিল ভুঁইয়া তানভির বয়স উত্তীর্ণ, আরেফিন সিদ্দিক সুজন মাদক ব্যবসায়ী, রুহুল আমিন ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত, সাদিক খান বিবাহিত, সোহানী হাসান তিথী বিবাহিত, দফতর সম্পাদক আহসান হাবিব চাকরিজীবী, মুনমুন নাহার বৈশাখীর বিরুদ্ধে বিবাহিত থাকার প্রমাণ মিলেছে।