ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কনকনে শীতে ভুগছে দরিদ্র মানুষ

সারাদেশের ওপর দিয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চল ও ঢাকাসহ পুরো দেশের মানুষ। তবে সবচেয়ে বেশি ভুগছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ।

শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের ওপর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আ ক ম নাজমুল হক বলেন, রবিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার (শনিবার সকাল ৯টা) পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।