বরগুনার পাথরঘাটায় তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় স্বামীর সংসার করতে তার বাড়িতে ডুকলে ওই ভারাটিয়া ঘরের মালিক মতিউর রহমানের ছেলে মাহমুদ, হাওয়া বেগমকে (২২) মারধর করার অভিযোগ উঠেছে। এসময় হাওয়া বেগমের আড়াই বছরের কন্যা শিশু জান্নাতিকে কোল থেকে টেনে ছুড়ে মাটিতে ফেলে দেয় মাহমুদ।
এঘটনায় শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে মা ও মেয়ে জান্নাতিকে পাথরঘাটা থানা পুলিশ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা পুলিশের কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন।
অভিযুক্ত মাহমুদ পাথরঘাটা উপজেলা শ্রমীক লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের মতিউর রহমানের ছেলে।
হাওয়া বেগম উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রির স্ত্রী ও সদর ইউনিয়নের হরিণঘাটা গ্রামের মো. ফারুক দফাদারের মেয়ে।
হাওয়া বেগম জানান, স্বামীর সাথে তালাক হওয়ার পর থেকেই সে বিভিন্ন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে ফের বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে কয়েক দফায় শারিরীক সম্পর্ক করতে থাকে। এক পর্যায় আমাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায়। সে সময় আমি বিয়ের কথা বললে জামাল আমাকে ঘরের তালা ভেঙ্গে উঠতে বললে আমি কথা অনুযায়ী সে ঘরে গিয়ে থাকতে শুরু করি।
তার একদিন পরেই ঘর মালিকের ছেলে মাহমুদ, দুলাল খান ও তার বোন ফাতিমা আমার ঘরে ঢুকে প্রথমে বৃদ্ধ মাকে মারধর শুরু করে। পরে আমি বাধাঁ দিলে আমার কোলে থাকা আড়াই বছরের শিশু জান্নাতিকে টেনে ছুড়ে মাটিতে ফেলে দেয় মাহমুদ। মেয়েকে ধরতে গেলে চ্যারা দিয়ে পিটিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে জামালের বাসা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
এবিষয়ে অভিযুক্ত মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, হাওয়া বেগম আমার ভাড়া দেয়া ঘরের তালা ভেঙ্গে প্রবেশের কারণ জানতে চাইলে তারা উল্টো আমাদের উপর হামলার চেষ্টা করে। পরে সামাল দিতে পুলিশকে অবহিত করি।
পাথরঘাটা থানা পুলিশের কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, শুক্রবার রাতের মারধরের ঘটনার এখনো লিখিতো কোন অভিযোগ আসেনি। তবে ঘটনার আগের দিন হাওয়ার মা ফিরোজা বেগম তার মেয়েকে সাবেক স্বামী ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় থানা একটি লিখিত অভিযোগ দিয়েছিল।