২৩ ডিসেম্বর তারিখে চট্টগ্রাম রেঞ্জ আয়োজিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ সম্মেলনে সর্বমোট ২৪টি ক্যাটাগরিতে ০৮ টি পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।
মান্যবর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম স্যারের সভাপতিত্বে, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আবুল ফয়েজ স্যার, চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে ডিসেম্বর/২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা এবং বিবিধ বিষয়ক রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয় ।
পুরস্কারপ্রাপ্ত কুমিল্লা জেলা পুলিশের নিম্নোক্ত কর্মকর্তাবৃন্দ…
১/ শ্রেষ্ঠ থানা জনাব আকুল চন্দ্র বিশ্বাস অফিসার ইনচার্জ, বুড়িচং থানা, কুমিল্লা ।
২/শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই নিরস্ত্র মোঃ আরিফ হোসেন চৌদ্দগ্রাম থানা, কুমিল্লা ।
৩/শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার এসআই (নিঃ) আনোয়ার হোসেন সদর দক্ষিন মডেল থানা, কুমিল্লা ।
৪/শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার এসআই (নিঃ) পরিমল চন্দ্র দাস পিপিএম, জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা।
৫/শ্রেষ্ঠ ডিবি ইউনিট জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা।
৬/শ্রেষ্ঠ এসআই (নিঃ) তপন কুমার বাগচী, কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা।
৭/শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারি অফিসার এসআই (নিঃ) সুজন শ্যাম বুড়িচং থানা, কুমিল্লা।
৮/শ্রেষ্ঠ এএসআই(নিঃ) মোহাম্মদ জহির আলম সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা।
পুরস্কার প্রাপ্ত সকল অফিসারদেরকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।