ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হচ্ছে ৯ জানুয়ারি

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০২০ সালের ৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আহ্বান করেছেন।
তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।