ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস

দেশের কিছু জায়গায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস বার্তায় বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।