ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় মঙ্গলবার ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

তারা হলেন- বরিশালের মঙ্গলহাটা গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী তাসলিমা বেগম (৩৮) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা বাসের সহকারী মোহাম্মদ নাদিম (২৮)।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, বেলা পৌনে ১১টার দিকে ‘তিতাস এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তাসলিমা ও নাদিম ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।