ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বড়দিন উপলক্ষে ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। এ সংক্রান্ত একটি চিঠি বেনাপোল কাস্টমস ও বন্দরকে দেয়া হয়েছে।’

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন খান জানান, সকাল থেকে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত আড়াই হাজার যাত্রী যাতায়াত করেছেন।