ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি চট্রগ্রাম শাখা কর্তৃক শীতার্তদের মাঝে শিতবস্ত্র বিতরণ

মানবতার জয় হোক হাত রেখে হাতে,শীতার্তরা উষ্ম থাকুক, শীতের প্রতিটি রাতে- এই শ্লোগান নিয়ে গত ২৪ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার চট্রগ্রামের দেওয়ানহাট বস্তি এলাকা এবং চট্রগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে পথশিশু ও ফুটপাতের সুবিধা বঞ্চিত মানুষে মাঝে শিতবস্ত্র বিতরণ করেণ হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি চট্রগ্রাম শাখার সদস্যগণ।

হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমামুল হাসান রাবির সভাপতিত্বে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো.আশিক, হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি চট্রগ্রাম শাখার সভাপতি অাবু নুর মোহাম্মদ সাকিব, সাধারন সম্পাদক সাব্বির হোসেন মনজুর, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রিয়ান বিন কবির, সাংগঠনিক সম্পাদক তাসকিন অাহমদ অাবদুল্লাহ অাল মামুন, তৃশা দে, ঐশী দাস ও মোহাম্মদ সাকিবপ্রমুখ।

এ সময় প্রায় শতাধীক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।এ ব্যাপারে হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি চট্রগ্রাম শাখার সভাপতি,অাবু নুর মোহাম্মদ সাকিব এবং সদস্য তৃশা দে বলেন, ‘আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্যদের টাকা দিয়ে আজ আমরা অসহায় এবং গরীব লোকদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করেছি। এর আগেও আমরা অসহায় ও গরীব লোকদেরকে সাহায্য-সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা।’

উল্লেখ্য, ‘হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি ’ এই সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব লোকদেরকে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের প্রায় প্রতিটি সদস্যই তরুণ প্রজন্মের। তাদের সকলের সহযোগিতায় এই সংগঠনটি মানবতার দিকে এগিয়ে যাচ্ছে।