ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অনুপ্রবেশের সময় দালালসহ আটক ১৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় মঙ্গলবার দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার ভোর রাতে জলুলী বিওপির সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মগদাসপুর মাঠ থেকে ৭ জন পুরুষ, ৫ জন নারী, ৫টি শিশু ও একজন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে।

বিজিবির তথ্য মতে, গত কয়েক সপ্তাহে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ৩৫৩ জনকে আটক করেছে বিজিবি।