ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির করা মামলায় কুষ্টিয়ায় আ’লীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় বুধবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মোমিনুর রহমান মোমিজ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে মোমিজসহ তিনজনকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন এমপির সমর্থক জহিরুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- রবি রহমান ও শিমুল আহমেদ খান।

এ বিষয়ে মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, সাংসদ সেলিম আলতাফ জর্জকে নিয়ে মানহানিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য ফেসবুকের মাধ্যমে ছড়ানো ও শেয়ার করার অপরাধে মামলা করেছি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, কুষ্টিয়ার কুমারখালী থানায় আইসিটি আইনের মামলায় মোমিজকে গ্রেপ্তার করা হয়েছে।