ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইন আইন না মানায় সৌদি প্রবাসীকে ৫’হাজার টাকা জরিমানা

শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইন আইন না মানায় সৌদি প্রবাসীকে ৫’হাজার টাকা জরিমানা করলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী মো: মাহাবুর রহমান শেখ।

রবিবার ১৬ মার্চ রাত ৮টার দিকে পালং ইউনিয়নের গঙ্গাদারপট্রি গ্রামের সৌদি আরব থেকে আসা লিটন বেপারীকে পালং বাজারে দেখতে পেয়ে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী এ জরিমানা করেন। লিটন বেপারী গত ৬ মার্চ সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন। তার হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন না যেতে বাইরে বের হওয়ায় এ জরিমানা করা হয় এবং তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন‍্য নির্দেশ প্রদান করেন ভ্রাম‍্যমান আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পালং মডেল থানা ওসি(তদন্ত) আশরাফুল ইসলামের নিকট মুঠোফোনে জেনে নিশ্চিত হওয়া যায় যে, পালং ইউনিয়নের গঙ্গাদারপট্রি গ্রামের সৌদি থেকে আসা লিটন বেপারীকে ৫’হাজার টাকা জরিমানা করা হয়। তিনি হোম কোয়ারেন্টাইন ১৪ দিন অতিবাহিত না হতে ঘর থেকে বন্ধুবান্ধবের সাথে বাজারে ঘোরাঘুরি করায় এ জরিমানা করা হয় এবং তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়।