ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি নজরুল সেই সব কথা এখন লিখলে বা বললে তাঁর ভাগ্যে আসলেই কী ঘটতো ?

কবি নজরুলের জন্ম এক শত বছর পরে হলে কী ঘটতো ?

“ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ .. “ এই গানটি না শোনলে বাঙালী মুসলমানের ঈদের আনন্দ পূর্ণ হয় না । সেই গানের রচয়িতার জন্মদিনও পড়েছে আজকের এই বিশেষ দিনটিতে ।

মাঝে মাঝে মনের মধ্যে প্রশ্ন জাগে , শত বছর আগে যে সব কথা লিখে কবি নজরুল আমাদের মানসপটে জায়গা করে নিয়েছেন – সেই সব কথা এখন লিখলে বা বললে তাঁর ভাগ্যে আসলেই কী ঘটতো ? নজরুলের এরূপ অনেক কবিতা , গান ও প্রবন্ধ রয়েছে যেগুলি নিয়ে এরকম প্রশ্নের উদয় হয় ।

“ এদেশ ছাড়বি কিনা বল /নইলে কিলের চোটে হাড় করিব জল “- এই ধরণের কথা উচ্চারণের পরে ব্রিটিশরা কবি নজরুলকে শুধু রাজবন্দী হিসাবে কিছুদিনের জন্যে আটক রেখেছিল । বর্তমান জমানায় এমন কথা উচ্চারণ করলে তিনি চিরতরে গুম হয়ে যেতেন । কিংবা তাকেও ভারত সীমান্তের কাছাকাছি একদিন উদভ্রান্তের মত ঘুরতে দেখা যেতো ।

“ আল্লাহর উপর পূর্ণ ঈমান কোথা সে মুসলমান ? “ এই গানটির কথাগুলো একটু খেয়াল করলে মনে হবে – হায় হায় সর্বনাশ ! বলে কি ? এটা তো হুবহু বিএনপি জামায়াতের কথা । আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস – এটাতো বিএনপি জামায়াতের পাকিস্তানী খোয়াব , এর উপর পাকিস্তানের প্রেতাত্না ভর করেছে ! কাজেই তিনিও রাজাকার শিরোমনি হতেন – কখনোই নজরুল হতে পারতেন না ।

‘ বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান ‘ – এই ধরণের কথা উচ্চারণের পরেও ব্রিটিশরা তাকে টেররিষ্ট সর্দার বা জেহাদি নেতা বানায় নি । এখন উচ্চারণ করলে তার সমস্ত বই বাজেয়াপ্ত করা হতো । অগ্নিবীণা , বিষের বাঁশী , ভাঙার গান এই বইগুলির মলাটের

উপরে সাদা কাগজ আবৃত করে লেখা হত – জেহাদি পুস্তক ।

কবির একজন নগণ্য ভক্ত হিসাবে আজকের এই দিনটিতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি ।

……………………………………………….

জালেম ব্রিটিশ , পাঞ্জাবি কিংবা গোপালি যাই হোক না কেন – সবার জন্যেই হুমকি হিসাবে গণ্য হয়েছে প্রতিবাদী ও দ্রোহী

এই নজরুলরা । নজরুলদের শাশ্বত উচ্চারণ –

“ মহা – বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-

বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত ”

বর্তমান এবং অনাগত সকল নজরুলদের জন্যে রইল শুভ কামনা ।

………………………………………………..

বন্ধু , শুভাকাঙ্খী সবাইকে জানাচ্ছি

ঈদ মোবারক ।

সবাই ভালো থাকুন ।

সুস্থ থাকুন ।