ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জমি দখল করতে মরিয়া নেপাল, সংঘাতের পথ তৈরি হবে ৯ জুন

ভারতের উত্তরখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকা নিজের বলে দাবি করছে নেপাল। মানচিত্রের অন্তর্ভূক্ত করতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে বিশাল ভারতের গায়ে পোকার মতো লেগে থাকা ছোট্ট দেশটি। এনডিটিভি, দ্য হিন্দু, সংবাদ প্রতিদিন, জিনিউজ, ইয়ন

গত ৩১ মে নেপালের জাতীয় সংসদে সংবিধান সংশোধনী বিলটি আনা হয়েছে। বিলটি জাতীয় সংসদে পেশ করেন নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শিবময় তুম্বাহাংহে।

প্রধান বিরোধী দল নেপালী কংগ্রেস বিলটি উত্থাপনের আগের দিনই জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির এ পদক্ষেপে তারা সমর্থন দেবে। তবে অন্য বিরোধী দলগুলো এখনো সরকারের পক্ষে দাঁড়ায়নি।

সমাজবাদী পার্টির প্রধান উপেন্দ্র যাদব বলেছেন, তারা এখনো বিলটির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেননি। একই অবস্থানে রয়েছে দেশটির সমতল অঞ্চলের (মদেশিয়া জনগোষ্ঠী) প্রতিনিধিত্বকারী আরেকটি বড়ো দল রাষ্ট্রীয় জনতা পার্টি।

৯ মে সংসদে সংবিধান সংশোধনের বিলটি পাসের উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। এই সংশোধনী পাস হলে নেপালের সংবিধান এই নিয়ে দ্বিতীয়বার সংশোধিত হবে।

নেপালের এ পদক্ষেপ ইতোমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে ভারতে। নেপাল সংবিধান সংশোধন করে নতুন ম্যাপ প্রণয়ন করলে দুদেশের সম্পর্কে টানাপড়েন জোরদার হবে, এমনটিই মনে করছেন বিশ্লেষকরা।