ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক ব্যবহার না করায় ২৭ দিনে বাগেরহাটে ১৩০৮ জনের অর্থদণ্ড

করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৭ দিনে বাগেরহাটে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে এক হাজার ৩০৮ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে আট লাখ ৪৬ হাজার ৬২০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাগেরহাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গণপরিবহন ও হাটবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে গেল ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালত ৪৭ জনকে অর্থদণ্ড দিয়ে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে।

তিনি জানান, ১-২৭ জুন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ৩০৮ জনকে অর্থদণ্ড দিয়ে আট লাখ ৪৬ হাজার ৬২০ টাকা জরিমানা আদায় করে।