ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কার্যদিবসে অধস্তন আদালতে ৪,৯৬০ আসামির জামিন

সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে গত পাঁচ কার্যদিবসে ১০,৮৬৬টি মামলার জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে।

গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভার্চুয়াল আদালতে মোট ৪,৯৬০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে (শিশু আদালতসহ) মোট ৯৫,৫২৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪৯,৭৫০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

এসময়ে ভার্চুয়াল শুনানিতে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬০৮টি। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ৫৮৩টি শিশুকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।