ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই মারমা করোনায় আক্রান্ত হয়েছেন।

বান্দরবানের করোনা আইসোলেশন সেন্টারের প্রধান ডা. প্রত্যুষ জানান, মঙ্গলবার সিভিল সার্জনের কোভিড-১৯ ফলাফল পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, সিভিল সার্জন এর আগে জ্বর, কাশি নিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ফলাফল পজেটিভ আসায় সন্ধ্যার পর থেকে তিনি আইসোলেশনে গেছেন।

উল্লেখ্য, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুন থেকে ২১ দিনের জন্য বান্দরবান ও লামা পৌরসভাকে লকডাউন ঘোষণা করা হয়।

বান্দরবানে মঙ্গলবার পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।