বি.বাড়িয়ার নাসিরনগর উপজেলাকে একটি আধুনিক, মডেল ও দর্শনীয় উপজেলা হিসেবে গড়তে চান বলে, জানিয়েছেন ১ সংসদীয় ২৪৩ সাংসদ আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম।
১৪ আগষ্ট ২০২০ রোজ শুক্রবার রাতে স্থানীয় উপজেলা পরিষদের সামনের পুকুরটিকে ঘিরে বর্তমান সরকারের আমলে মাননীয় এমপি বি,এম ফরহাদ হোসেন সংগ্রামের নেতৃত্বে ও উদ্যোগে অভাবনীয় উন্নয়ন ও সৌন্দয্যবর্ধন কাজ হয়েছে, তাই দিনরাত সাধারণ মানুষ এখন একটু নির্মল সময় অতিবাহিত করার জন্য পরিষদের সামনে পুকুরপাড়ে উপস্থিত হন।
উপজেলা পরিষদের সামনের পুকুরটিকে নাসিরনগরবাসীর জন্য আরো বেশি সুন্দর ও দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবার মানোন্নয়নের পাশাপাশি প্রাকৃতিকভাবে রোগীসহ সাধারণ মানুষের জন্য পার্ক ও বাগান তৈরী করে সৌন্দয্য বর্ধন করণঃ ওঐতিহ্যবাহী হরিপুর রাজবাড়ীকে দর্শনীয় স্হান হিসেবে নাসিরনগরের সাধারণ মানুষকে উপহার দিতে চান তিনি।
তাই আজকে ঢাকা থেকে আগত একজন স্পেশাল আর্কিটেকচার কে সাথে নিয়ে রাত নয়টার দিকে উপজেলা পরিষদের সামনের পুকুরপাড় পরিদর্শন করে এম,পি স্বচক্ষে দেখে নানাভাবে দিকনির্দেশনা দেন ও তার নিজস্ব পরিকল্পনার কথা তুলে ধরেন