ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনাভাইরাসে মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় মোট মারা গেলেন ১৭৯ জন।

সোমবার কুমিল্লার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৩৫ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আটজন সুস্থ হয়েছেন। মোট সুস্থ ৫ হাজার ২৫২ জন।

সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে ২০ জন কুমিল্লা নগরীর, লাকসাম ও বরুড়ায় চারজন করে, চৌদ্দগ্রামে ও তিতাসে দুইজন করে, বুড়িচং ও নাঙ্গলকোটে তিনজন করে এবং সদর দক্ষিণ, চান্দিনা ও দাউদকান্দিতে একজন করে রয়েছেন। জেলায় মোট ৩১ হাজার ৮৯১ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৩১ হাজার ১৬৭ জনের।