ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমারে করোনায় শিক্ষিকার মৃত্যু

নীলফামারীর ডোমারে করোনায় আক্রান্ত হয়ে চিলাহাটি মার্চেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রওশন আরা বেগম (৭৪) মারা গেছেন।

সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রওশন আরা বেগম উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি বাজার চৌধুরী পাড়ার মোজাম্মেল হক পাইলটের স্ত্রী।

ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, গত ২৩ আগস্ট নীলফামারীতে তিনি করোনার স্যাম্পল দেন। ২৭ আগস্ট রাতে দিনাজপুর পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা শনাক্তের পর থেকেই তিনি বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

রবিবার তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান, বলেন তিনি।

ডোমার থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর স্থানীয় মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।