ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক না পরায় চাঁদপুরে জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক না পরায় জেলা শহরে বেশ কয়েকজনের কাছ থেকে ২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বড় স্টেশন মোলহেডের চাঁদপুর পর্যটন ও রক্তধারা চত্বরে শুক্রবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এ জরিমানা করেন।

সেনাবাহিনীর মেজর তুহিনের নেতৃত্বে কয়েকজন সেনা সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে মুখে মাস্ক পরার গুরুত্ব বুঝায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী, মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।