ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম।

রোববার (১ মার্চ) দুপুরে শাহবাগ থানাযর অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ তথ‌্য নিশ্চিত করে জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর শাহবাগ থানার মামলাটি করা হয়। এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে তারেক রহমান জাতির জনককে নিয়ে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছেন। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে তারেক ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।