ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত মহাসচিব বাবুনগরীর এপিএস গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবু নগরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২২ মে) দুপুরে তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।

র‌্যাব জানায়, হাটহাজারীতে হেফাজতের নাশকতা এবং আল্লামা শফী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী ফারুকী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।