গতকাল সোমবার গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর বগারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি কে গ্রেফতার করে গাছা থানা পুলিশ ।
গ্রেফতার কৃত ব্যক্তি পুবাইল থানার ৩৯ ওয়ার্ডের হায়দ্রাবাদ তালতলা এলাকার আয়নাল মিয়ার ছেলে মোঃ রুবেল (২৩)
গাছা থানা পুলিশ সূত্রে যানা যায় গ্রেফতার কৃত মোঃ রুবেল (২৩) এক জন ইয়াবা ব্যবসায়ি । ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গাছা থানার মামলা নং- ২৪।