ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দখলমুক্ত করার কী পদক্ষেপ, জানতে চান হাইকোর্ট

দেশে প্রকৃত নদীর সংখ্যা কত। একই সঙ্গে নদী দখলমুক্ত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পদক্ষেপের কথা জানতে চান।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।