ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থপাচার মামলায় লোকমান-আরমানের বিচার শুরু

অর্থপাচার আইনে রাজধানীর মতিঝিল থানার মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও এনামুল হক আরমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক নজরুল ইসলাম অব্যাহতির আবেদন খারিজ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।