ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মে’য়ের ভর্তির খোঁজ নিতে গিয়েছিলেন মা, পি’টিয়ে মা’রা হলো ‘ছেলেধ’রা’ সন্দেহে

রাজধানীর বাড্ডায় ছেলেধ’রা সন্দেহে গণপি’টুনিতে হ’ত্যার শিকার নারীর পরিচয় পাওয়া গেছে। নি’হতের নাম তাসলিমা বেগম রেনু (৪০)। তিনি সন্তানকে ভর্তি করানোর জন্য খোঁজ নিতে বাড্ডার ওই প্রাই’মা’রি স্কুলে গিয়েছিলেন।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সামনের প্রাই’মা’রি স্কুলের গেটে ছেলেধ’রা সন্দেহে গণপি’টুনির শিকার হন তাসলিমা বেগম। আ’হত অবস্থায় তাকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

স্থানীয় ও পু’লিশসূত্রে জানা যায়, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনজন বোরকা পরা নারীকে সন্দেহ’জনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। পরে ছেলেধ’রা সন্দেহে এক নারীকে ধরে গণপি’টুনি দেয় জনতা। এ সময় অন্য দুই নারী পালিয়ে যান।

ঢামেকে তাসলিমা’র লা’শ নিয়ে যাওয়ার পর সনাক্ত করেন তার ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু। দৈনিক আমাদের সময় থেকে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে নি’হতের পরিচয় নিশ্চিত করেন তিনি।

টিটু জানান, সন্তানকে ভর্তি করাবেন বলে উত্তর বাড্ডার ওই স্কুলে গিয়েছিলেন তার ছোট খালা। সেখানে তাকে পি’টিয়ে হ’ত্যা করে এলাকার লোকজন।

তিনি বলেন, ‘পু’লিশ প্রশাসন থাকতে কী’ভাবে একজন নিরপরাধ মানুষকে খু’ন হতে হয়?’ এ ঘটনার ন্যায্য বিচার দাবি করেন তিনি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) ইয়াসিন গাজী বলেন, নি’হতের ভাগনে তার লা’শ সনাক্ত করেছেন। এ ঘটনার একটি মা’মলা থানায় প্রক্রীয়াধীন রয়েছে। ময়নাত’দন্তের জন্য লা’শটি ঢামেকে রয়েছে।

জানা গেছে, মহাখালীর ৩৩/৩ জিপি ওর্য়ালেস গেটের একটি ভাড়া বাসায় দুই ছেলে-মে’য়েকে নিয়ে বসবাস করতেন তাসলিমা বেগম রেনু। তার স্বামীর নাম তসলিম হোসেন। গত দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই মহাখালীতে বসবাস করতে থাকেন রেনু।