ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু রোগীর মৃত্যু এবার এনাম মেডিকেলে

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত চারদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই রোগী।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি বিভাগের কর্মকর্তা নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, চারদিন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকায় নেয়ার সময় হাসপাতালেই মারা যান তিনি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা ৮ জন।