ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৪০টি স্বর্ণের বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার ৮ দশমিক ৬৪ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

গোপন সংবাদের ভিত্তিতে টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছিলেন।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল ৬টা ১০ মিনিটে দুবাই থেকে আসা বিজিও ৪৮ বিমানের সিটের নিচ থেকে বারগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।