মাদারীপুর পৌর শহরের উঠতি বয়সের কিশোরা তাদের আধিপত্য বিস্তার করার জন্য গ্যাং বানিয়ে দল বেধে চলে। বেপরোয়া ভাবে মোটরবাইক চালিয়ে জানান দেয় শহরের আনাচে কানাচে। বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্চিত ও মারধরও করে। রোববার রাত ৮টার দিকে জেলা শহরের পানিছত্র এলাকায় এমনি একটি ঘটনা ঘটছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের পানিছত্র, মোবারেকদী এলাকায় রয়েছে উঠতি বয়সের একটি কিশোর গ্যাং যা মারামারি হাঙ্গামা মাদক দ্রব্যসহ প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে। গতকাল রোববার রাত ৮টার দিকে সজিব নামের এক বখাটে এলাকার ভিতরের রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে মোটরবাইক চালিয়ে যাচ্ছে। এসময় বাসার সামনে থাকা ইব্রাহিম কালুর স্ত্রী ঐ কিশোরকে বেপরোয়া ভাবে মোটরবাইক চালাতে নিষেধ করলে। বখাটে সজিব ইব্রাহিম কালুর স্ত্রীকে অকত্ব্য ভাষায় গালাগালাজ ও হুমকি দেন। তার বাসায় কাজ করতে থাকা ওয়েল্ডিং মিস্তিরি জাহিদ ওদের গালিগালাজ করতে নিষেধ করলে উল্টো জাহিদকে হুমকি ধামকি দিয়ে ওরা চলে যায়। ১০/১৫ মিনিট পরে সজিব তার গ্যাংয়ের আরও ৮/১০ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় ইব্রাহিম কালুর বাড়িতে হামলা চালিয়ে জাহিদকে বেধড়ক মারধর করতে থাকে। জাহিদ ও বাড়ির অন্যরা আর্তচিৎকারে করলে, আসেপাশের লোকজন আগাইয়া আসলে সন্ত্রাসীরা চলে যায়। এবং যাওয়ার সময় বলে যায় পুলিশকে অভিযোগ দিলে কোন লাভ হবেনা। আরও ঝামেলায় পরবি তোরা। তবে ঘটনার কিছুখন সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত জাহিদ খন্দকার অভিযোগ করে বলেন, ওরা একজন মহিলাকে বাজে ভাষায় গালাগালি করতে ছিল, আমি শুধু নিষেধ করেছিলাম তাই সজিব,অপু তাদের সন্ত্রাসীদের গুপের লোজন নিয়ে এসে আমাকে মারধর করেছে। আমাদের কোন স্বাধীনতা নেই। আমরা ওদের কারণে সবসময় ভয়ের মধ্যে থাকি। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক এসআই মোতালেব মিয়া বলেন, মারধরের ঘটনার কথা শুনে ঐ এলাকায় গিয়ে মারধরের ঘটনায় সত্যতা পাই। অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।