ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

(২৪ নভেম্বর) রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান-সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবীলগের সাবেক সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানান।