ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী থেকে বস্তা ভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার

কলমাকান্দা উপজেলার উলুয়াকান্দা গ্রামের উব্দাখালি নদীর সংযুক্ত উলুয়াকান্দা খাল থেকে বুধবার সন্ধ্যার দিকে বস্তা ভর্তি অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালে গ্রামের লোকজন উব্দাখালি নদীর সঙ্গে সংযুক্ত উলুয়াকান্দা খালের তীরবর্তী স্থানে বস্তা ভর্তি কঙ্কাল দেখতে পায়। পরে তারা কলমাকান্দা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, ওই কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন এবং প্লাস্টিকের বস্তাটিও ছেড়া। এটি নারী না পুরুষের কঙ্কাল তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এই কঙ্কালটি অনেক দিন আগের।