দীর্ঘ ১৭ বছর পর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতা এবং নেতৃত্ব নির্বাচিত হবে সেই নেতা এবং নেতৃত্ব মুক্তিযুদদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য (নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া) ও আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনের ইদ্বোধনী অধিবেশনের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শুরুতেই সম্মেলনের সফলতা প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, আমি আশা করছি এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতা নির্বাচিত হবেন বা নতুন নেতৃত্ব তৈরি হবে সেই নতুন নেতা এবং নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যে প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেই এগিয়ে যাওয়ার সংগ্রামের সহযাত্রী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন হচ্ছে। কিন্তু কেনো এই দীর্ঘ বিরতি তা আমি জানি না। তবে আমি ঘোষনা দিয়ে বলছি, এখন থেকে নিয়মিত সম্মেলন হবে।
৭৫ সালের কালো রাতের কথা স্বরণ করে তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তখন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা চুপ ছিলো। বাংলাদেশের বাংলাদেশের কোথাও একটুও প্রতিবাদ হয়নি কোথাও একটি মিছিলও বের হয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সবাই চুপ ছিলো। কিন্তু আমরা বর্তমান প্রজন্ম সব পরিক্ষায় পাস করে রাজনীতির মাঠে সংগ্রাম করে যাচ্ছি। তবে পচাত্তরের নির্মম ইতিহাসটুকু ভূলে গেলে চলবে না।
একইসাথে বঙ্গবন্ধু হত্যাকান্ডে প্রতিবাদ না হওয়ার পিছনের কারণ সম্পর্কে তিনি বলেন, সেদিন বাংলার কোনো মানুষ প্রস্তুত ছিলো না যে এমন একটা ঘটনা ঘটতে পারে। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা সুসংগঠিতও ছিলো না। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। কেননা আমাদের একটা শক্তিশালি সংগঠন ছিলো। সংগঠন থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়ে ঘুরে দাঁড়ানো যায়। সংগঠন হচ্ছে আমাদের প্রান। তাই নিয়মিত কাউন্সিলের মাধ্যমে সংগঠনকে শক্তিশালি করে গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে ঘিরে যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে যখন অব্যাহতি দিয়েছিলেন আমরা নিজেরাও তখন কিছুটা থমকে দাঁড়িয়েছিলাম। পরবর্তিতে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তেই প্রধানমন্ত্রী এই সাহসী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। এমন একটা পরিস্থিতির মধ্যেই দেশব্যাপী আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের কাউন্সিল শুরু হয়েছে। যে কাউন্সিলের মাধ্যমে সচ্ছ নেতৃত্ব তৈরি হবে। যে নেতৃত্ব মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার লক্ষ্য পূরণে সহযোগী হয়ে কাজ করবে।
প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো নুরুল ইসলাম, পরিচালনায় ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এন, এ, এম জাহাঙ্গীর চৌধুরী, অণুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. মিজবাহ উদ্দিন সিরাজ, উদ্বোধক ছিলেন নেত্রকোনো জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এম. জুবেদ আলী, মীর্জা আজম (এমপি), আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীসহ কাউন্সিলর ও ডেলিগেট বিন্দু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।