নেত্রকোনা ৩আসনের আটপাড়া উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রনোদোনা কর্মসূচীর উদ্ভোধন করেন নেত্রকোনা ৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
২৯ নভেম্বর ( শুক্রবার) বিকাল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে এবং কৃষি অফিসার কৃষিবিদ জনাব মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব হাজী খায়রুল ইসলাম, বানিয়াজান ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব ফেরদৌস রানা আন্জু, অফিসার ইনচার্জ জনাব আলী হোসেন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নির্বাচিত কৃষকবৃন্দ। এ ক্ষেত্রে একজন সরিষা চাষীকে ১কেজি বীজ, ২০কেজি ডি এ পি স্যার, ও ১০কেজি এম ও পি সার পান। একজন ভূট্রা চাষী ২কেজি বীজ ২০কেজি ডি এ পি ও ১০কেজিএমওপি সার পান। গ্রীষ্ম কালীন মুগ ডাল চাষী ৫কেজি বীজ, ১০কেজি ডি এ পিএবং১০কেজি এম ও পি সার পান।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার জনাব কৃষিবিদ মাসুদুর রহমান জানান, প্যকেট ভাংগার ঝামেলা এড়ানোর জন্য প্রতি ৫জন কৃষককে নিয়ে একটি গ্রুপ করা হয়। প্রতি গ্রুপে ৫কেজি সরিষার বীজ, ২বস্তা ডি এ পি ও ১বস্তা এম ও পি সার বিতরন করা হয়।