গর্ভধারিণী মাকে বাঁচাতে আকুতি জানিয়েছেন ছোট্ট শিশু কাব্য । মাকে বাঁচাতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কাব্যর হয়ে তার পিতা নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন সহধর্মিণীকে বাঁচানোর আবেদন।
তিনি ফেসবুকে লেখেনঃ সালাম নিবেন। আমি বাপ্পি আমার বাড়ি বাগেরহাট জেলার সদর উপজেলায়। আমি ঢাকায় থাকি। আজ একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম। লিখতে খুব কষ্ট হচ্ছে,তবুও বাধ্য হয়ে লিখছি। আমার সহধর্মিণী কামরুন নাহার দুরারোগ্য কিডনী রোগে আক্রান্ত। ডাক্তারে কথা ও সকল রিপোর্ট অনুযায়ী তার দুটো কিডনীই প্রায় বিকল। একটা সময় পর্যন্ত তাকে সপ্তাহে দুটো ডায়ালাইসিস(হেমোডায়ালাইসিস) নিতে হতো, বর্তমানে তাকে সপ্তাহে তিনটা ডায়ালাইসিস নিতে হয়।
ডাক্তার বলেছে আমার স্ত্রী এই ডায়ালাইসিসের ধকল নিতে পারছে না। ফলস্বরূপ তার হৃদপিণ্ড স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যাচ্ছে। হৃদপিণ্ড ঠিকঠাক কাজ করছে না। খুব বেশীদিন এভাবে ডায়ালাইসিস চালানো যাবে না। যত দ্রুত সম্ভব একটি কিডনী প্রতিস্থাপন করতে হবে। অন্যথায় রোগীকে বাচানো যাবে না। সকল রিপোর্ট এই পোস্টের সাথে সংযুক্ত করা আছে। একটি কিডনী প্রতিস্থাপন করতে কমবেশী ৮-১০ লক্ষ বা অবস্থাভেদে আরো বেশী টাকার প্রয়োজন। কিডনীর এই ব্যায়বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি প্রায় সর্বশান্ত হয়ে পড়েছি।
এই ৮-১০ লক্ষ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। আমার চাকরি ছেড়ে দিতে হয়েছে কারন ঢাকায় আমি ছাড়া রোগীকে দেখার মত কেউ নেই। আমার ৫ বছরের একটি পুত্রসন্তান আছে। ওর নাম কাব্য। মায়ের অসুস্থতার জন্য ওর এখনো স্কুলে ভর্তি হওয়া হয়নি। ওর মায়ের কিছু হয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতিটা ওরই হবে। যে ছেলে মাকে ছাড়া খায় না, ঘুমায় না, মা হারা হলে তার অবস্থা সহজেই অনুমেয়। আজ তাই নিরুপায় হয়ে আমি আপনাদের কাছে সাহায্যের আবেদন নিয়ে এসেছি। সাথে এটাও বলবো যে, আমি বিশ্বাস করি কোনো টাকা বা কিডনী তাকে বাঁচানোর গ্যারান্টি দিতে পারবে না।
শুধুমাত্র যদি হায়াত থাকে আর আল্লাহর রহমত হয় তবেই সে বাচবে। তবে আল্লাহ বলেছেন চেষ্টা করে যেতে। আমি চেষ্টা করছি। একেবারেই অপারগ হয়ে আপনাদের সাহায্য চাচ্ছি একজন স্ত্রী, একজন মা, একটা পরিবার বাঁচানোর জন্য। আল্লাহ আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনাদের সাহায্যকে উছিলা হিসাবে ব্যবহার করবেন।
টাকা পাঠানোর উপায় বলে দিচ্ছিঃ
ইফ্তেখারুল ইসলাম বাপ্পিঃ +8801723291857
বিকাশঃ 01719208095 নিউ পালকি(মার্চেন্ট একাউন্ট) ***পেমেন্ট করতে হবে*** প্রয়োজনে কল করুন ০১৫১৭-০৩৪৩৪৬
রকেটঃ 017104674872 তুষার (পারসোনাল একাউন্ট)
ব্যাংক একাউন্টঃ 162.101.144963 (Dutch Bangla Bank , Rangpur Branch), Holder: Syed Salman Shakib সবাই আমার স্ত্রীর জন্য দুআ করবেন।
( রোগীর স্বামীঃ ইফ্তেখারুল ইসলাম বাপ্পীর ফেসবুক পোষ্ট হুবহু তুলে ধরা হলো )
লিংকে বিস্তারিতঃ https://m.facebook.com/story.php?story_fbid=2433328736777017&id=100002997430840
তাদের ডোনেট পেজ লিংকঃ https://www.facebook.com/donate/542152363001224/?fundraiser_source=external_url
( ফেসবুক থেকে সংগৃহিত )