খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গত 3 ডিসেম্বর রাত সাড়ে নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ছোট বয়রা করিমনগর মসজিদ এলাকা থেকে মোঃ ইরাদ হোসেন (৩৮) এবং মোঃ মুরাদ হোসেন (৩৯) কে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত মোঃ ইরাদ হোসেন (৩৮) এর বিরুদ্ধে লবনচরা থানায় ০১ টি এবং মোঃ মুরাদ হোসেন (৩৯) এর বিরুদ্ধে লবনচরা থানায় ০২টি মাদকের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।