খুলনা মহানগরীতে সড়ক দূর্ঘটনা রোধ যানবাহনের গতি নিয়ন্ত্রণ কার্যক্রমেকরার লক্ষ্যে ৫ ডিসেম্বর, ২০১৯ সকাল ০৯:৩০ মিনিটে নগরীর ডাকবাংলা মোড়ে কেএমপি ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে নগরীতে চলমান মহেন্দ্র, অতুল, সিএনজিসহ সকল ধরণের থ্রি হুইলার এর গতি নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে।
গতি নিয়ন্ত্রণে (ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার) রাখার জন্য উক্ত সকল ধরণের থ্রি হুইলারে “স্পিড গভর্নর সীল” লাগানো হয়েছে। যে সব থ্রি হুইলারে “স্পিড গভর্নর সীল” লাগানো হয়েছে সেসব থ্রি হুইলারে “গতি সীমিত” স্টিকার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল হক, ডিসি (ট্রাফিক); জনাব মোঃ মহসিন হোসেন, ডেপুটি ডাইরেক্টর, বিআরটিএ; মোঃ কামরুল ইসলাম, এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), ট্রাফিক এবং কেএমপি ট্রাফিক বিভাগের সর্ব স্তরের পুলিশ কর্মকর্তা; জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ।
“স্পিড গভর্নর সীল” যানবাহনের ইঞ্জিনে লাগানো হয় গতিবেগ সীমাবদ্ধ রাখার জন্য। এই সীলের কারণে চালক চাইলেও নির্ধারিত গতিবেগের বেশি গতিতে চলাচল করতে পারবে না। নগরীতে চলাচলকারী সকল মহেন্দ্র, অতুল, সিএনজিসহ সকল ধরণের থ্রি হুইলারকে গতি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় আনা হবে।