ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ট্রাকচাপায় নিহত ২

মাগুরা জেলার কাটাখালী এলাকায় বুধবার সন্ধ্যায় দ্রুতগামী ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নছিমন চালক অর্জুন অধিকারি (৩০) এবং যাত্রী মোতালেব আলী (৫৫)।

মাগুরা থানার ওসি সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে দুটি নছিমন যাত্রী নিয়ে মাগুরা সদর উপজেলা থেকে আড়পাড়া যাচ্ছিল। কাটাখালী এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে নছিমন চালক অর্জুন অধিকারি এবং যাত্রী মোতালেব আলী মারা যান।

এ ঘটনায় আহত তিনজনকে মুমূর্ষু অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মাগুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।