ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জের পাইনাদী উত্তরপাড়া এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে ধর্ষণের এ ঘটনাটি ঘটে। পরে মঙ্গলবার রাতে বাদী হয়ে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ওই কিশোরী।

পুলিশ রাতেই রবিন (১৯) ও কালাম (৩০) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ বিষয়ে মামলা নেয়া হয়েছে।