“শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে শনিবার সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম ।
শ্রদ্ধা শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, জাতির সূর্যসন্তানদের স্মরণে বিনম্রচিত্তে শ্রদ্ধা নিবেদন করা হলো। মুক্তিযোদ্ধে বুদ্ধিজীবিদের অবদানের কথা ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।