ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে হাতির আক্রমণে কৃষক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা কালুর কাটা গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।

নিহত মনির আহাম্মদ (৩৫) ওই এলাকার বেলায়েত আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র প্রদান করেন।