ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে গাড়ি উল্টে নারায়ণগঞ্জের ২ যুবক নিহত

সৌদি আরবে গাড়ি উল্টে নারায়ণগঞ্জের বন্দর এলাকার দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।

নিহতরা হলেন- বন্দরের লাঙ্গলবন্দ বাজুরবাগ এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ সাজু এবং কলাবাগের সালাউদ্দিনের ছেলে মেজবাহ্ উদ্দিন ফাহিম।

আহতরা হলেন- একই উপজেলার মতিউর, হানিফা ও সেলিম। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ফাহিমের ছোট ভাই সৌদি প্রবাসী ফারাবি ফাহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সৌদি আরবে মাছের বাজারে কাজ করতেন।