ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর বাড্ডায় বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার গুদারাঘাটে রবিবার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, বেলা ২টা ১৬ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

পরে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।