এবছর বিভাগীয় বীমা মেলা-২০১৯ আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২০ খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আজ বিকেল ০৪ টায় আসন্ন বীমা মেলা-২০১৯ এর মূল আয়োজক কমিটি ও বিভিন্ন সাব কমিটির সদস্যবর্গের নিয়ে একটি সভা অনুষ্ঠত হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র সভাকক্ষে। এই সভার সভাপতিত্ব করেন আইডিআরএ’র সম্মানিত সদস্য জনাব গকুল চাঁদ দাস।
বীমা মেলা বাস্তবায়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাসকে সভাপতি করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে আইডিআরএ। কমিটির কোষাধ্যক্ষ রয়েছেন কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব রয়েছেন নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।